বাকহীন
বাকহীন কেউ বলবে তোমায়_ তাচ্ছিল্যের সুরে,
কেউবা আবার বোবা বলে_ দাড়াবে নিজেই ঘুরে।
লোকেরা যাহাই বলুক তবে_আমি দেখেছি ভিন্নকিছু,
লোভ লালশা মোহ কিবা_ তাহার চেয়েও অন্যকিছু।
মুখ দিয়ে শত হয় যে আহা_মিথ্যা কথার বুলি,
ঠাট্টা শত নিন্দা হাজার_ দ্বিমুখ নীতির গুলি।
চোগলখুরি গিবত নেফাক_অশ্লীলতার ছড়া,
গালাগালি অপবাধ আর_বিদ্রুপ ব্যাঙ্গ করা।
তুমিত হায় বেচে রলে_মহাপাপ গুলো থেকে,
অভাগা মোরা সুযোগ পেয়েও_গেলাম ঠিকি বেকে।
হে প্রিয় তুমি হতভাগা নও_ এটিত প্রভুর রহম,
এর অসিলায় হাশর দিনে_সুযোগ পাবে চরম।
বাকপটু ও বাকহীন রাখে_ আল্লাহ তায়ালা নিজে,
বাচাল তবু বুঝেনা স্বয়ং_ বলে বেড়ায় কিযে।
এটিই আমার প্রথম পত্র_ কাহারও জন্য লেখা,
মহান মালিক কি যে চাহে_ যাবে এবার দেখা।

Comments
Post a Comment