বাকহীন
বাকহীন কেউ বলবে তোমায়_ তাচ্ছিল্যের সুরে, কেউবা আবার বোবা বলে_ দাড়াবে নিজেই ঘুরে। লোকেরা যাহাই বলুক তবে_আমি দেখেছি ভিন্নকিছু, লোভ লালশা মোহ কিবা_ তাহার চেয়েও অন্যকিছু। মুখ দিয়ে শত হয় যে আহা_মিথ্যা কথার বুলি, ঠাট্টা শত নিন্দা হাজার_ দ্বিমুখ নীতির গুলি। চোগলখুরি গিবত নেফাক_অশ্লীলতার ছড়া, গালাগালি অপবাধ আর_বিদ্রুপ ব্যাঙ্গ করা। তুমিত হায় বেচে রলে_মহাপাপ গুলো থেকে, অভাগা মোরা সুযোগ পেয়েও_গেলাম ঠিকি বেকে। হে প্রিয় তুমি হতভাগা নও_ এটিত প্রভুর রহম, এর অসিলায় হাশর দিনে_সুযোগ পাবে চরম। বাকপটু ও বাকহীন রাখে_ আল্লাহ তায়ালা নিজে, বাচাল তবু বুঝেনা স্বয়ং_ বলে বেড়ায় কিযে। এটিই আমার প্রথম পত্র_ কাহারও জন্য লেখা, মহান মালিক কি যে চাহে_ যাবে এবার দেখা। writer by: Mutasim Billah